দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় এক মাদরাসাছাত্রকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
সোমবার (২৪ আগস্ট) তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আবু সায়েদ। সে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই এলাকার রেজাউল ইসলামের ছেলে এবং বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আবু সায়েদের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি খোঁজখবর ও যাচাই-বাছাই করে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান, আতাউর রহমান খন্দকার ও মিল্টন বলেন, মাদক সেবন এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, তারা সেটিকে সাধুবাদ জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আবু সায়েদের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘আমার ছেলে অপরাধ করেছে, মাদক সেবন করেছে। এর শাস্তি হিসেবে মাদরাসা কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে। এখানে আমার বলার কিছু নেই।’
বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে মাদকসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
যে আই