দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে এস এম রবিউল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়।
আটক রবিউল ইসলাম উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নজরে এলে তাকে আটক করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলামকে থানায় সোপর্দ করেছেন।
তিনি আরও বলেন, ফেসবুকে করা মন্তব্যের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখে পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/