দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলার বুড়িভৈরব নদী ভাঙন রক্ষার দাবিতে শেখহাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এলাকাবাসীর আয়োজনে শেখহাটি ভাঙন কবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম মানিক, মৃত্যুনঞ্জয় ধর, মিজান শেখ, শিরিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শেখহাটি বাজার ব্রিটিশ আমলের শতবর্ষী একটি বাজার। নদীভাঙনের কারণে বাজারটি দিন দিন বিলীনের পথে। ইতোমধ্যে কয়েকটি ব্যাবসাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, ‘ইতোমধ্যে বুড়িভৈরব নদী ভাঙন কবলিত এলাকা আমরা পরিদর্শন করেছি। প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী বাঁধের বিষয়ে প্রকল্প তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।’
/অ