দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে শিশু জান্নাতুল মাওয়া(৫)কে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার রবিকে মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছেন শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনাল। সাজা প্রাপ্ত রবি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে। হত্যাকাণ্ডের শিকার জান্নাতুল মাওয়া এই গ্রামের মফিজুর শেখের মেয়ে।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় প্রদান করেন।
শিশু সহিংসতা প্রতিরোধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) আজিবুর রহমানর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী রবির মৃত্যু না হওয়া পর্যন্তু রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। মৃত্যু দণ্ডের পাশাপাশি তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মামলা বিবরনে জানাগেছে, গত ২০ জুলাই বিকালে নড়াইলে জান্নাতুল(৫)নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া)গ্রামের মফিজুর শেখের মেয়ে। অভিযুক্ত একই গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে প্রতিবেশি রবিউল শিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বিকাল ৫টার দিকে জান্নাতুলকে ঘরের ডেকে নিয়ে যায় প্রতিবেশি রবিউল শিকদার। পরে পরিবারের লোকজন জান্নাতুলকে খোঁজাখুজি করে না পেয়ে রবিউল শিকদারের ঘরে খুঁজতে যেয়ে তাকে ঘরের মধ্যে মাটিতে কাথা দিয়ে পেচানো অবস্থায় পায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের পিতা মফিজুর শেখ বাদী হয়ে রবিউল শিকদার রবির নাম উল্লেখ্য করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। ২১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেরার দত্তপাড়া বাসস্টান্ড থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
২২জুলাই আসামী রবির ৭দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারক উভয় পক্ষের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানায় এনে আসামী রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদ করলে সে শিশু জান্নাতুল মাওয়া কে ধর্ষণের হত্যার দায় স্বীকার করে ওই দিনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।
মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ২২ জুলাই ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ২৮ জুলাই হাতে পাওয়ার পর মাত্র ১৫ দিনে তদন্ত শেষ করে অভিযোগ পত্র আদালতে দাখিল করা হয়েছে। ১৫ দিনের মধ্যে ১১ কার্যদিবসে মামলাটি তদন্ত সম্পন্ন করে ৪ আগস্ট সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসানের আলালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। মামলায় বাদীসহ ২৮জনের স্বাক্ষির স্বাক্ষ গ্রহন শেষে বিচারক এ রায় প্রদান করেন।
এমএস/