দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলায় ওসমান গণি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলজিতপুর গ্রামের আল মামুনের বাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গণি দলজিতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রী গত দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে আল মামুনের স্ত্রী লাকী বেগম পুকুরপাড়ে গেলে সেখানে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই