দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, ভালো-মন্দ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। তা না হলে একদিন সাধারণ মানুষের প্রতিরোধের মুখে দেশ ছাড়তে হবে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন। রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। তা না হলে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে একদিন তাদেরও দেশ ছাড়তে হবে।
সমালোচনাকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বললে জনগণ মনে করবে আপনারা দেশপ্রেমিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই যার-তার বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করলে জনগণের রোষানলে পড়তে হবে। কারণ বাংলাদেশের মানুষ বোঝে কার স্বার্থে এবং কীসের জন্য আপনারা এসব করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাহবুবুর রহমান পবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/