দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বর্তমানে একটি দল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশকে বিপথে নেওয়ার স্বপ্ন দেখছে। তবে তারা সফল হতে পারেনি।
শনিবার মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তর ও স্বাধীনতার প্রসঙ্গ উঠলেই একটি দলের গাত্রদাহ শুরু হয়। তারা স্বাধীনতার ইতিহাস ও অর্জন নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়।
খোকন তালুকদার আরও বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন এবং তাঁর গড়া দলই আজকের বিএনপি। যারা জাতীয়তাবাদ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তারা দেশের পক্ষে কাজ করে।
তিনি আরও দাবি করেন, বিএনপি জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএস/