দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যামিলি কার্ড নিয়ে শুরু থেকেই জামায়াতে ইসলামীর গাত্রদাহ ছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগরে পালরদী নদীর ভাঙন রোধে তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ফেলার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “আমরা যখন ৩১ দফার কর্মসূচি করি, তখন থেকেই ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু হয়। জামায়াতে ইসলামীর আমির তখন বলেছিলেন, ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন সংসদে দেখা যাচ্ছে, তারাই সবার আগে ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে পড়েছে।”
তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতারা প্রকাশ্যে এক কথা বললেও পরে প্রধানমন্ত্রীকে একা পেলে ফ্যামিলি কার্ড কবে দেওয়া হবে, তা জানতে চান। তাদের কথাবার্তায় দ্বিমুখী অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খোকন তালুকদার বলেন, জামায়াতের মুখে এক, ভিতরে আর এক। এসব প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।
জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সারা বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামী যে সকল কাজ করছে, সেগুলো আমরা বলতে চাই না। তাদের কর্মীরা আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে।
কর্মসূচিতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই