দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরের খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. রাসেলকে (২০) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল কক্সবাজারের রামু থানার খুরুলিয়া পালং এলাকার মো. সেলিমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলশী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাসেল ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-৭-এর চট্টগ্রামের একটি আভিযানিক দল পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমএস/