দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ মেঘাদল সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, মেঘাদল সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএস/