দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জের মেরুর চর ইউনিয়নের শান্তিনগর বাজার থেকে লুতফরগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণ হতে যাচ্ছে ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু।
বুধবার সেতু এলাকা পরিদর্শন করেন চায়না ইস্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড স্ট্রাকচারাল ডিজাইন টিম। সে সময় চায়না থেকে আগত বিশেষজ্ঞ দলের মিস্টার জেন ডিজাইনার টিম লিডার, মিস্টার চাও, টেকনিক্যাল চিপ, ও মিস্টার হায়দার টেকনিক্যাল অ্যাডভাইজার উপস্থিত হয়ে স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী প্রকল্পের ফোকল পারসন। বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, জামালপুর জেলা ও উপজেলা প্রকৌশলীবৃন্দ। স্থানীয়রা বলেন, গত নির্বাচনে, স্থানীয় বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বর্তমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, উনার নির্বাচনী ইশতেহার এর মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল মেরুর চর ইউনিয়নের শান্তিনগর বাজার থেকে লুতফরগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর এই স্থানে একটি ব্রিজ করে দেওয়া। যেটি নির্বাচনের ৬ মাস যেতে না যেতেই তিনি তার কথা রেখেছেন।এই ব্রিজটি হলে এলাকার আমুল পরিবর্তন হবে। বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, এই ব্রিজটি হলে দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলার মধ্যে যাতায়াতের জন্য এক নতুন যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এতে করে দুই এলাকার মধ্যে ব্যবসা-বাণিজ্য সহ, মানুষের চলাচলের ব্যাপক সুবিধা হবে। চায়না ইস্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড স্ট্রাকচারাল ডিজাইন টিমের আগত ব্যক্তিরা, বর্ণিত সাইটটি বীজ নির্মাণের জন্য উপযোগী, এবং তারা নদীর আনুভুমিক দূরত্ব বজায় রেখে, নান্দনিক ডিজাইনে, বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ব্রিজ নির্মাণের আগ্রহ প্রকাশের কথা জানান। এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, তিনি পূর্বে বর্ণিত সাইটে ভিজিট করেছেন, এবং বুয়েট টিম কর্তৃক ব্রিজ নির্মাণের ফ্যাসিবিলিটি স্টাডি সম্পূর্ণ হয়েছে, চীনের দক্ষ প্রকৌশল টিম কর্তৃক, প্রকল্পে ক্যাটাগরির দিক যাচাই-বাছাই করে বৃহস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদীদ আহমেদ জানান, এলজিইডি সদর দপ্তরের প্রকৌশলী ও চীন থেকে আগত CSCEC এর দক্ষ প্রকৌশলী কর্তৃক বীজ নির্মাণের সাইট সরজমিনে প্রদর্শন করা হয়েছে, এবং কারিগরি দিক যাচাই বাছাই করে চলমান রয়েছে, ব্রিজটি নির্মাণ করা হলে এলাকার জনসাধারণের মৌলিক চাহিদা ব্যাপক উন্নত সাধিত হবে। স্থানীয়রা মনে করছেন, এই ব্রিজটি হলে মানুষের যোগাযোগের সুবিধার পাশাপাশি এটি হতে পারে জামালপুরের মানুষের জন্য নতুন একটি পর্যটনের স্থান।
কেএম