দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষকের মাথায়। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষ থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে যায় শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তাঁর মাথায় পড়ে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী ও সিমা জানায়, ক্লাস চলার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খুলে শিক্ষকের মাথায় পড়ে। এতে তাঁরা সবাই ভয় পেয়ে যায়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। নতুন করে পলেস্তারা খসে শিক্ষক আহত হওয়ায় সেই উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের দাবি, ভবনের নিরাপত্তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।
প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের ভবনটি ১৯৬০ সালে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ভবনের বিভিন্ন অংশের অবস্থা ভালো নয়। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
যে আই