দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। কোলান দ্বীপের পাহাড়ে শুটিং শেষে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এতে দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিংও বন্ধ রাখতে হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে চারটার পর এ দুর্ঘটনা ঘটে।
খায়রুল বাসার গণমাধ্যমকে বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’
দ্রুত ঘটনাটি ঘটায় শুরুতে তারা কিছুই বুঝতে উঠতে পারেননি। এ সময় শুটিং টিম কিছুটা দূরে ছিল। তারাই এই অভিনয়শিল্পী ও চিত্রগ্রাহকে উদ্ধার করেন।
খায়রুল বাসার আরও বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।’
তিনি জানান, এ ঘটনায় চিত্রগ্রাহকের বেশ কিছু অংশ ছুলে গেছে। তার চেয়েও বেশি আহত হয়েছেন মেহেদী রনি।
খায়রুল বাসার বলেন, ‘মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে হবে। যদিও কাল আমার শুটিং ছিল না। পরে ছিল। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২–৩ দিন শুটিং করা সম্ভব নয়।’
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে গেছেন এই অভিনেতা। বাসার ঈদের পরে বিরতি শেষে থাইল্যান্ডে শুটিং করলেন। নাটকের নাম জানা না গেলেও নাটকগুলো পরিচালনা করবেন মীর আরমান হোসেন। নাটকে বাসারের সহশিল্পী ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ অনেকে।
/অ