দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

থাইল্যান্ডের কোলান দ্বীপে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার বিকেলে পাহাড় থেকে নিচে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনি বুকে ও হাঁটুতে আঘাত পান।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান খায়রুল বাসার। তিনি বলেন, দুর্ঘটনায় কিছুটা আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।
বাসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।’
দুর্ঘটনার পর যারা তাঁর খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেতা। উদ্বিগ্ন হয়ে অনেকে যোগাযোগের চেষ্টা করায় নিজের শারীরিক অবস্থার কথা জানানো জরুরি মনে করেছেন বলেও জানান তিনি।
ভ্রমণ পরিকল্পনার কথা জানিয়ে বাসার আরও লেখেন, ‘আমি ঠিকঠাক আছি। কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি।’