দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিহাব হিজুলি গ্রামের মো. সেলিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে বসবাস করত এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত।
পুলিশ জানায়, শনিবার কর্মস্থলে না গিয়ে ছুটিতে ছিল সিহাব। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা শহীদ মিনারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
কেএম