দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোড়েলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (৯ আগস্ট) ভোরে উপজেলার বারইখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জাহিদুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে।
র্যাবের দাবি, অভিযানের সময় জাহিদুলের কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে আইন অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়। জাহিদুলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফ থানায় একটি এবং ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।
কেএম