দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমের মধ্যে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিরা।
বাসিন্দাদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। শুক্রবার রাত ১১টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক দফায় বিদ্যুৎ এলেও প্রতিবারই তা ১০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছে। দিনের বেলাতেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে।
শহরের বাসিন্দা ফারিহা খান বলেন, শুক্রবার রাত ১১টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ ছিল। শনিবার রাতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
আরেক বাসিন্দা আমীর বাবু বলেন, সারারাত বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আওতায় বিদ্যুতের চাহিদা প্রায় ৪৩ মেগাওয়াট। তবে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫ থেকে ২৬ মেগাওয়াট।
অন্যদিকে নেসকোর চাঁপাইনবাবগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মোহাইমেনুর রহমান বলেন, শহরে প্রতিদিন অন্তত ৩০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ১৭ থেকে ১৮ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যে আই