দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নতুন উৎস অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলে যে লোডশেডিং হচ্ছে, তা বিদ্যুতের ঘাটতির কারণে নয়; মূলত কারিগরি সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংলাপে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নবায়নযোগ্য জ্বালানি নীতিতে ভোক্তা অধিকার, স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানায়। পাশাপাশি জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ বাড়ানোরও সুপারিশ করা হয়।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে। একই সঙ্গে শিল্প উৎপাদন সচল রাখতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং গ্যাস সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগের সরকারের সময় উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের ফলে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে যাওয়া হয়েছে। সেই আর্থিক চাপ এখনো বিদ্যুৎ খাত বহন করছে।
এমএস/