দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিনের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৩১ মে) সকালে শহরের বাংলাবাজার এলাকায় ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিত হলেও স্থানীয় জনগণ নিয়মিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
তারা বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
বক্তারা দ্রুত বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধানে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জন্য আলটিমেটাম দেন।
জে আই