দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত জামায়াতকর্মীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
অভিযুক্ত মোবারক হোসেন (২৬) উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের ছামের হোসেনের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে যেন তিনি কোনোভাবেই আইনের আওতার বাইরে থাকতে না পারেন, সে জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে লিচুবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোবারক। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে তাঁকে ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনার তিন দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
যে আই