দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা, আপনার কাছে পৌঁছে দেওয়া এই সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘পিরোজপুর জেলায় ১৬ বছর মহারাজ নামে এক এমপি ছিলেন, সাড়ে তিন হাজার কোটি টাকা স্থানীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু বাস্তবে লুটপাট হয়ে মহারাজদের পকেটে ঢুকে গেছে।’
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য ৫১টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার প্রমূখ।
মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল এডিপি হতে গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
কেএম