দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও ১৫০ ভরি সোনা ডাকাতির মামলায় গ্রেপ্তারের পর জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ এবং মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫০ ভরি সোনা ডাকাতি ও যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে ২৯ অক্টোবর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে কেন্দ্রীয় কমিটির বহিষ্কারের বিজ্ঞপ্তিতে হত্যা বা ডাকাতির মামলার কথা উল্লেখ করা হয়নি। সেখানে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে বহিষ্কারের কারণ হিসেবে দেখানো হয়েছে।
মাগুরা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাসানুজ্জামান হাসু বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের অন্য কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, হত্যা ও ডাকাতির মামলায় গ্রেপ্তার দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।
যে আই