দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের সদর উপজেলায় ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ মো. মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোস্তফা সদর উপজেলার কাদেয়া ফকিরপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোস্তফার হেফাজত থেকে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএম/