• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • বান্দরবান

বন্যায় বান্দরবান গণগ্রন্থাগারের ৩০ হাজার বই নষ্ট

দেশ টিভি ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৩, ১৩:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানে ভয়াবহ বন্যায় জ্ঞানের বাতিঘর নামে আখ্যায়িত বান্দরবান সরকারি গণগ্রন্থাগাররের ৩০ হাজারেরও বেশি বই ও ১৯৮৮ সাল থেকে বাঁধাই করা সংরক্ষিত পত্রিকা নষ্ট হয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৩ আগস্ট) বান্দরবান সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মাশৈথুই চাক বিষয়টি নিশ্চিত করেন।

রোববার সকালে নয়াপাড়া এলাকার বান্দরবান সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায়, বইসহ আসবাবপত্র বন্যার ময়লা পানি আর কাদামাটিতে একাকার হয়ে গেছে। পুরো গ্রন্থাগারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পানিতে ভেজা বই। কয়েকজনকর্মী গ্রন্থাগারের কাদামাটি ও নষ্ট বইগুলো পরিষ্কারের চেষ্টা করছেন। সবকিছু মিলে গণগ্রন্থাগারটি যেন এক ধ্বংসস্তূপ।

মাশৈথুই চাক বলেন, চলতি মাসের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এতে গণগ্রন্থাগারও প্লাবিত হয়ে অন্তত ৩০ হাজারেরও বেশি বই বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। একতলা গ্রন্থাগার ভবনটির ভেতরে প্রায় ১০ ফুট উচ্চতায় পানি হওয়ায় কোনো বই রক্ষা করা যায়নি।

তিনি বলেন, গ্রন্থাগারে ১৯৮৮ সাল থেকে পত্রিকা বাঁধাই করে সংরক্ষণ করা ছিল। এছাড়া ইতিহাস, গবেষণা, গণিত, ব্রিটানিকা, পিডিয়া, রবীন্দ্র রচনাবলী, নজরুল রচনাবলী, উপন্যাসসহ ৩৮ হাজারেরও বেশি বই, বিভিন্ন ধরনের অফিস নথি, মুক্তিযুদ্ধের দলিল, স্বাধীনতাযুদ্ধের দলিল ছিল।

মাশৈথুই চাক আরও বলেন, ২০১৯ সালের বন্যায় কিছু বই নষ্ট হলেও পরবর্তীতে ৩০ হাজারেরও বেশি বই সংরক্ষিত ছিল। তবে এবারের বন্যায় সব বই ও দলিলপত্র নষ্ট হয়ে গেছে। এছাড়া দুটি কম্পিউটার, একটি প্রজেক্টর, একটি স্ক্যানার, চারটি সিসি ক্যামেরা এবং বই রাখার আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক সুফল বলেন, অবসর পেলে লাইব্রেরিতে গিয়ে ইতিহাস সম্পর্কিত বইসহ বিভিন্ন বই পড়তাম। নিয়মিত যাতায়াতের কারণে লাইব্রেরির সঙ্গে অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। বন্যায় বইগুলো নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য খুবই কষ্ট দিচ্ছে। গণগ্রন্থাগারটি দ্রুত পাঠকদের জন্য উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনি বলেন, জেলায় কেবল বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ছাড়া সব স্কুল কমবেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত সঠিক ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। দুই-একদিনের মধ্যে এই তথ্য পাওয়া যাবে।

জেবি

  • বান্দরবান
  • বন্যা
  • বই
  • গ্রন্থাগার
  • নষ্ট
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাস না পেরোতেই সড়কটির পাথর-সুড়কি উঠে যাচ্ছে
মাস না পেরোতেই সড়কটির পাথর-সুড়কি উঠে যাচ্ছে
১ জানুয়ারি বই উৎসবে সম্মতি ইসির
১ জানুয়ারি বই উৎসবে সম্মতি ইসির
বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২
বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।