দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব আয়োজনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।
ইসি জানায়, অন্যান্য বছরের মতো ২০২৪ সালের ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশে নতুন পাঠ্যবই বিতরণ উৎসবে সম্মতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমে সম্মতি দিলে এটা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এও