দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মিসর ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), পরিসংখ্যান এবং এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় ভবনের কয়েকটি কক্ষ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এমএম/