দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষ চলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে জালালপুর গ্রামে বাবুল ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুই দিন আগে রাতেও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/