দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে পটিয়া উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইশান জানান, সড়কের পাশে ঘুমিয়ে থাকা ওই বৃদ্ধকে চলন্ত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
যে আই