দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোসলেম আলী (৫০) নামে এক পুলিশ উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে ও মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী ছিলেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার এসআই মো. আইয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর আকস্মিক হামলা চালায়। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা সরে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোসলেম আলীকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন এসআই আইয়ুব আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনায় গত ১৪ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী ছিলেন আহত এসআই মোসলেম আলী।
যে আই