দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষের পর অন্তত ১০ থেকে ১২টি যানবাহনের মধ্যে ধাক্কা লাগে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িও রয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রতিবাদ সভায় যোগ দিতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গাড়িবহর নিয়ে বরইতলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ডলফিন পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে ও আশপাশের যানবাহনগুলোকে ধাক্কা দেয়।
এতে সংসদ সদস্যের গাড়িবহর, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ১০ থেকে ১২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সংসদ সদস্যের বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা ও মহাসড়ক যানজটমুক্ত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই