দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানক্ষেত থেকে আংশিক মাটিচাপা অবস্থায় এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।
নিহত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কাজল মিয়া। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছসংলগ্ন ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানানো হয়।
ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। হাত-পা ওপরে ছিল এবং মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।’
এমএস/