দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে তিনি কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
জে আই