দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা শহরের বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) বাসা থেকে কালীকো কটন মিলের পাশে অবস্থিত একটি অবৈধ মোটরসাইকেলের হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাওয়ার পথে বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএম/