দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকী উপজেলায় ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহীন হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব ইয়াবা ও নগদ ৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড পটুয়াখালীর লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন) রিফাত আহমেদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জব্দকৃত মাদক ও নগদ অর্থসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।