93b7ef6ae42cb2ffea5fc480d35bd9cc
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপসহ মশিউর আলম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা কয়েকটি কলস থেকে ১৩১ বোতল ‘উইন কোরেক্স’ কাশির সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই বাড়ির মালিক মশিউর আলমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গ্রেপ্তার ব্যক্তিকে যুবদল নেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলেও যশোর জেলা যুবদল এ দাবি অস্বীকার করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মশিউর আলম জেলা যুবদল বা এর কোনো ইউনিটের সদস্য নন। ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে সংগঠনের নাম ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
জে আই