দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর নগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া এলাকায় অভিযান চালায় ডিবি উত্তরের একটি দল। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপের সামনে অবস্থানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষমাণ কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার তিতাস থানার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. ইমন শাহরিয়ার (২৮) ও একই জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শরীফ (২৮)।
অভিযানে তাদের কাছ থেকে ১২০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ড-১৪-০৩৬১ নম্বরের কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তদন্তে জানা গেছে, ইমন শাহরিয়ারের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা এবং শরীফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএম/