দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শ্রীমতি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে এলাকাবাসী শ্রীমতি খালে একটি মরদেহ ভাসতে দেখে পটিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। পরে জোয়ারের পানির স্রোতে মরদেহটি ভেসে ভাটিখাইনের শ্রীমতি খালে এসে পৌঁছায়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত না হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।’
এমএস/