দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযানের পর পেঁয়াজ ও রসুনের দাম কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের ‘Festive Sale’ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা মঙ্গলবার মুন্সেফ বাজার, কমলমুন্সীর হাট ও থানা হাটে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ছয়টি মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের পর থানা হাটে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা এবং রসুনের দাম ২০ টাকা পর্যন্ত কমেছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
জে আই