দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৯ ফুট উঁচু থেকে পড়ে মো. রাফিজ (২৩) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের বাসিন্দা এবং জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফিজ ভাটিখাইন এলাকায় একটি ভবনে রঙের কাজ করতে গিয়েছিলেন। কাজের অংশ হিসেবে তিনি প্রায় ৯ ফুট উঁচু দেয়ালে সিরিজ কাগজ দিয়ে ঘষামাজার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রং কাজের কন্ট্রাক্টর মো. শহীদ জানান, রাফিজ তার সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। কাজ করার সময় মই থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
খরনা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম বলেন, রঙের কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
জে আই