• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

শতাধিক মানুষকে ফাঁদে ফেলে ২১ লাখ আত্মসাৎ, টেলিগ্রামে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ০২ জুন ২০২৬, ১৬:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিরাজগঞ্জে অনলাইন অ্যাপের মাধ্যমে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় ভুয়া বিনিয়োগ অ্যাপ ব্যবহার করে টাকা সংগ্রহ করতেন। পরে অ্যাপগুলো অকার্যকর করে দেন। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি টেলিগ্রামে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। আব্দুল হামিদ সিরাজগঞ্জের সলঙ্গার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১ জুন সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার মমতাজ বেগম (৩১) সদর থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ তার অফিসে গিয়ে ‘ইকো ভোল্ট’ নামের একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে প্রচার করেন। তার কথায় আকৃষ্ট হয়ে মমতাজ বেগমের মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহক বিনিয়োগ করেন। এ সময় তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করেন।

পরে তিনি ‘সিইএফ’ নামের আরেকটি অ্যাপে বিনিয়োগের পরামর্শ দেন। ওই অ্যাপের জন্যও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আরও প্রায় ৬ লাখ টাকা নেন। এরপর গত ২ মে থেকে গ্রাহকেরা ‘ইকো ভোল্ট’ অ্যাপে প্রবেশ করতে না পেরে প্রতারণার বিষয়টি বুঝতে শুরু করেন। এর মধ্যেই নতুন করে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আরও প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। সব মিলিয়ে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির প্রতারণা ও বিশ্বাসভঙ্গসংক্রান্ত ধারায় মামলা করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার পর সদর থানার একাধিক দল তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ালটন ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, মোবাইল ফোন বিশ্লেষণ করে জানা গেছে, আব্দুল হামিদ বিভিন্ন সময় নানা ধরনের অ্যাপ ব্যবহার করে স্বল্প সময়ে বেশি মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বেকার ও সাধারণ মানুষের কাছ থেকে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপগুলো অকার্যকর করে দিয়ে নতুন অ্যাপের মাধ্যমে আবারও বিনিয়োগের প্রস্তাব দিতেন।

পুলিশ জানায়, গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে রেলসেতুতে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/অ

  • সিরাজগঞ্জ
  • আত্মসাৎ
  • জ্বীনের বাদশা
এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার 
সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার 
সয়াবিন-সোডা দিয়ে তৈরি হচ্ছে খাঁটি ভেজাল দুধ
সয়াবিন-সোডা দিয়ে তৈরি হচ্ছে খাঁটি ভেজাল দুধ
ভুঁইফোড় ২৮৯ প্রতিষ্ঠানের নামে ইউনিয়ন ব্যাংকের ২০ হাজার কোটি টাকা লুট
ভুঁইফোড় ২৮৯ প্রতিষ্ঠানের নামে ইউনিয়ন ব্যাংকের ২০ হাজার কোটি টাকা লুট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।