দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে লাবিব (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে।
স্বজনরা জানান, এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে লাবিব। শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুরঘাটে চলে যায় সে। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাতির মরদেহ বুকে জড়িয়ে নানা ইউনুস হাজীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর জানায়নি।’
এমএস/