দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র্যাব-৮, বরিশাল।
মঙ্গলবার (১৯ মে) ভোর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ভোর রাতে নৈকাঠি গ্রামের মো. নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি সড়কের পাশে অভিযান চালায়। এ সময় একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
র্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে।’
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
/অ