দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ মো. রিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিফাত ওই এলাকার মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুটিয়াখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রিফাতের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, ‘মাদকের বিরুদ্ধে রাজাপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও প্রয়োজন।’
এমএস/