দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাটকা নিধন প্রতিরোধে বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার নাপিতের হাট, বাদুরতলা, চল্লিশকাহনিয়া থেকে হদুয়া লঞ্চঘাট পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজীব।
অভিযানের সময় বাদুরতলা এলাকায় নদীতে স্থাপিত ১১টি রাক্ষুসে বেহুদি জালের স্থাপনা ধ্বংস করা হয় এবং জালের সকল উপকরণ নদী থেকে অপসারণ করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় নদীতে অবৈধভাবে জাটকা নিধনের বিরুদ্ধে জেলেদের সতর্ক করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজীব বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বেহুদি জাল ব্যবহার বন্ধ করতে হবে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধভাবে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
কেএম