দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় বিএম কলেজ মসজিদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কলেজ ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে নিহত আনিতার বাবা মহসিন কবির শাহীন মেয়ের হত্যাকাণ্ডে জড়িত মাইনুল ইসলাম হিমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরাও দ্রুত সময়ের মধ্যে হিমুসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বরিশাল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনিতার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএস/