দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন ভর্তি হয়েছে ২৮ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
মারা যাওয়া শিশু সাড়ে ৩ মাস বয়সী। সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। গত ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল ২৫ এপ্রিল দুপুর সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৮৫৬ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৩৩ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা.মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
/অ