দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
মৃত খালেদা বেগম (৫৫) ধোবাউড়া উপজেলার লাল মাহমুদের স্ত্রী।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা বেগম গত ২ অক্টোবর বিকেলে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, ৪২ জন নারী ও ১১ জন শিশু। ভর্তি রোগীদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসক মো. সেলিম উদ্দিন আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২২৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
যে আই