দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ এপ্রিল) বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় খালের দুই পাশে নিম গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালের দুই পাশে ও বরিশালের চার লেন সড়কের মাঝ খানে প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণের কথা জানানো হয়েছে।
উদ্বোধনকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, খাল পরিষ্কারের মাধ্যমে মশা,মাছের ও বিভিন্ন রোগের উপদ্রব কমে আসবে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি খাল পরিষ্কার হরা হবে। এতে সামনে বৃষ্টির দিনে নগরীর জলাবদ্ধতাও কমে আসবে।
/অ