দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে পাঁচ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম–রুবেলা টিকা প্রদানের লক্ষ্যে ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে সুরেন্দ্র মোহন মডেল স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ও প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা।
সিভিল সার্জন জানান, জেলার ১ লাখ ৪২ হাজার ৮১১ জন কমিউনিটি শিশুর পাশাপাশি স্কুল পর্যায়ের ১৮ হাজার ৬২১ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। মোট ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের হাম–রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএস/