দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি ও তাদের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান।
তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট থাকবে।
এগুলো হলো, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, মার্শাল আর্ট ও সাঁতার।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানান তিনি। নওগাঁ জেলায় মোট ১২টি দল এ কর্মসূচিতে অংশ নেবে। আরিফুজ্জামান আরও জানান, কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে করবেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠক সাজ্জুসহ অনেকে উপস্থিত ছিলেন।
জে আই